• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৪:৩৩ পি.এম.
রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: সংগৃহীত
রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: সংগৃহীত

রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রেলের বিদ্যমান সংকট ও বিপর্যয় কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। রেলের দখলকৃত জায়গা উদ্ধারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। রেলের সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, মানুষের রেলের প্রতি আগ্রহ আছে তারা রেলে পণ্য পরিবহন করতে চায়। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে দেশের রেলসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের লক্ষ্যে বর্তমানে সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সমীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাবিবুর রশিদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনে রেল লাভবান হয়। বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। যাত্রীসেবার মান কীভাবে বাড়ানো যায় সেটি নিয়ে চিন্তা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুই-একদিনের মধ্যে মাদক আইনের সংশোধনী উপস্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
শোডাউন ও মিছিল থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান-চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক