• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মে ২০২৬, ০৫:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সীমান্তবর্তী এলাকা। শনিবার (৯ মে) দুপুরে ধুবরি জেলার বিলাসিপাড়া এলাকার প্রায় ১৩ কিলোমিটার পশ্চিমে এই কম্পন অনুভূত হয়। এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু এলাকাতেও টের পাওয়া গেছে বলে জানা গেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য উদ্ধৃত করে ভলকানো ডিসকভারি জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি তুলনামূলক অগভীর হওয়ায় আশপাশের অঞ্চলে কম্পন বেশি অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কোথাও কোথাও ঘরের আসবাবপত্র নড়ে যাওয়া, তাক থেকে জিনিস পড়ে যাওয়া কিংবা জানালার কাচ ভাঙার মতো ছোটখাটো ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উৎপত্তিস্থলের কাছাকাছি আনন্দ নগর ও বিলাসিপাড়া এলাকায় হালকা কম্পন অনুভূত হয়। পাশাপাশি গৌরীপুর, ধুবরি, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, চাপার এবং বঙ্গাইগাঁও এলাকাতেও দুর্বল মাত্রার ভূকম্পন টের পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা, গভীরতা ও কেন্দ্রস্থল সম্পর্কিত প্রাথমিক তথ্য পরবর্তীতে হালনাগাদ বা সংশোধন করা হতে পারে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান নীতিতে নিজ দলেই চাপে ট্রাম্প
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
ছবি-সংগৃহীত
সিএনএন’র বিশ্লেষণ: ট্রাম্প কি আমেরিকার ২৫০ বছর উদযাপন করছেন, নাকি নিজেকে?