• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মে ২০২৬, ০৭:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জলসীমায় আটকে থাকা জ্বালানি তেল বিক্রির প্রচেষ্টা আরও জোরদার করেছে ইরান। বিশেষ করে চীনের সঙ্গে এ বিষয়ে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে তেহরান বলে জানিয়েছেন তেহরানভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ডিপ্লোহাউস’-এর পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ।

সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক এক সপ্তাহ আগে চীন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওই সফরের মূল উদ্দেশ্য ছিল বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করা।

গোলামজাদেহ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সমুদ্রপথে বিভিন্ন জটিলতার কারণে ইরানের তেল রপ্তানি বর্তমানে চাপে রয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় মজুত থাকা তেল বিক্রির বিষয়ে চীনের সঙ্গে সমন্বয় বাড়াতে কাজ করছে তেহরান।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা ঘিরে ইরানের অবস্থান পরিষ্কার রাখতে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি নিয়মিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন।

এদিকে সফরে শুধু জ্বালানি বাণিজ্য নয়, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও গুরুত্ব পেয়েছে। গোলামজাদেহের ভাষ্য অনুযায়ী, চীনা কর্মকর্তাদের সঙ্গে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ওই অঞ্চলে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে ইরানের আগের প্রস্তাবগুলো বাস্তবায়ন নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

সূত্র: আল জাজিরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান নীতিতে নিজ দলেই চাপে ট্রাম্প
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
ছবি-সংগৃহীত
সিএনএন’র বিশ্লেষণ: ট্রাম্প কি আমেরিকার ২৫০ বছর উদযাপন করছেন, নাকি নিজেকে?