• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৩:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো আপস করবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এনসিপির আন্দোলন শুধু শেখ হাসিনার পতনের জন্য ছিল না, বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপই ছিল মূল উদ্দেশ্য।

শনিবার (৯ মে) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, উন্নত বিশ্বের মতো স্থানীয় সরকারকে শক্তিশালী করা গেলে পানি, বর্জ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সেবায় সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে। সুযোগ পেলে ভবিষ্যতে পানি ও বিদ্যুতের বিল বিনামূল্যে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ঢাকার দুই সিটি করপোরেশন বছরে বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারবে। তখন সাধারণ মানুষের কাছ থেকে ময়লার বিল নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ওপর হামলা: চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত
ছবি: সংগৃহীত
আইসিএপিপির সভায় যোগ দিতে ঢাকা ছাড়ল বিএনপির প্রতিনিধি দল