• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : মালয়েশিয়ার রাজা

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মে ২০২৬, ০৮:১৭ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়া ও রাশিয়ান ফেডারেশনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী ও ফলপ্রসূ হয়ে উঠছে।  তিনি বলেন, আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উদযাপিত হবে, যা মালয়েশিয়া-রাশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

শনিবার (৯ মে) মস্কোর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে এসব কথা বলেন মালয়েশিয়ার রাজা।

সুলতান ইব্রাহিম বলেন, ১৯৬৭ সাল থেকে মালয়েশিয়া ও রাশিয়ার মধ্যে সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও দৃঢ় ও কার্যকর রূপ পেয়েছে।

তিনি উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারির শুরুতে সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক অত্যন্ত গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার বিষয়ে অভিন্ন আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

মালয়েশিয়ার রাজা বলেন, দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ যাত্রা এবং দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অর্জনগুলোকে অর্থবহ ও ঐতিহাসিকভাবে উদযাপন করা উচিত।

বৈঠকের আগে ক্রেমলিনে পৌঁছালে প্রেসিডেন্ট পুতিন উষ্ণ অভ্যর্থনা জানান সুলতান ইব্রাহিমকে। এ সময় মালয়েশিয়ার রাজা রাশিয়ার পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণ ও সম্মানের প্রতিদান হিসেবে প্রেসিডেন্ট পুতিনকে ২০২৭ সালে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের হীরকজয়ন্তী উপলক্ষে এই রাষ্ট্রীয় সফরের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান নীতিতে নিজ দলেই চাপে ট্রাম্প
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
ছবি-সংগৃহীত
সিএনএন’র বিশ্লেষণ: ট্রাম্প কি আমেরিকার ২৫০ বছর উদযাপন করছেন, নাকি নিজেকে?