• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০২:৩১ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (১০ মে) আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে পাঁচ মামলায় আইভীর জামিন বহাল রইল।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ১২ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ৭টির এজাহারে তাঁর নাম নেই। এক বছর পার হলেও তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।

আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত
পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর