• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্ত্রীসহ শেখ হেলালের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৩:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত
পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর