• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মে ২০২৬, ০৫:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া রোববার সতর্ক করে বলেন, এখন থেকে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করবে, তারা অবশ্যই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমস্যার মুখোমুখি হবে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, যা দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ তৈরি করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। এসব দেশ ইরানের অস্ত্র কর্মসূচি, মানবাধিকার পরিস্থিতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

এর আগে সংঘাতের প্রাথমিক পর্যায়ে তেহরান সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলায় যেসব দেশ সহায়তা করবে, তাদের সংশ্লিষ্ট জাহাজও লক্ষ্যবস্তু হতে পারে।

অন্যদিকে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে কয়েকটি দেশ যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। যুদ্ধ শুরুর পর থেকেই এই কৌশলগত জলপথে ইরানের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

এরই মধ্যে যুক্তরাজ্য জানিয়েছে, সম্ভাব্য নৌ নিরাপত্তা মিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে, যাতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সুরক্ষিত রাখা যায়।

সূত্র: সিএনএন

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান নীতিতে নিজ দলেই চাপে ট্রাম্প
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
ছবি-সংগৃহীত
সিএনএন’র বিশ্লেষণ: ট্রাম্প কি আমেরিকার ২৫০ বছর উদযাপন করছেন, নাকি নিজেকে?