• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিইসিসহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বিএনপি

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ রয়েছেন। বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও রয়েছেন।

বিএনপির প্রতিনিধি দলে আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

গত নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ নতুন দায়িত্ব নেবার পর এটিই বিএনপির সাথে প্রথম বৈঠক। আনুষ্ঠানিক আগে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রবেশ করেই বিকাল তিনটার পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার চেম্বারে সাক্ষাত করেন। পরে তারা সাড়ে তিনটায় সভাকক্ষে আনুষ্ঠানিক বৈঠকে বসেন।

বৈঠকে যোগ দেয়ার আগে সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল