• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টিসিবি

ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৯:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (১১ মে) থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। তবে শুক্রবার ট্রাক সেল কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের পাশে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির একটি ট্রাক থেকে তিন ধরনের পণ্য কেনা যাবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হবে। সব পণ্য একসঙ্গে কিনলে একজন ক্রেতার খরচ হবে ৪৮০ টাকা। খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে ৭০০ থেকে ৭২০ টাকা লাগে। অর্থাৎ সাশ্রয় হবে ২২০-২৪০ টাকা।

টিসিবি জানায়, সারাদেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি। এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় ৫০টি ট্রাকে, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাকে, অন্য ছয়টি বিভাগীয় শহর ও জেলায় ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

টিসিবি জানায়, প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে গড়ে ৪০০ জন মানুষ পণ্য কেনার সুযোগ পাবেন। এভাবে ১০ দিনের এই বিশেষ কার্যক্রমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ টন পণ্য পৌঁছাবে টিসিবি।

ট্রাক সেলের পাশাপাশি টিসিবির নিয়মিত স্মার্ট কার্ডধারী পরিবারের মধ্যেও পণ্য বিক্রি করা হবে। মে মাসে সারাদেশে প্রায় ৭২ লাখ স্মার্ট কার্ডধারী পরিবারের মধ্যে ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশেষ হটলাইন চালু সাত শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত
মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
স্বর্ণের দামে বড় পতন, কমলো ৫ হাজার ৪৮২ টাকা