• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৯:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্থিক খাতকে আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার জন্য ব্যাংক রেজল্যুশন আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেই নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ব্যাংক রেজল্যুশন কার্যকর করার জন্য যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে।

অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক খাতকে আরও শক্তিশালী করা এবং একটি শৃঙ্খল কাঠামোর মধ্যে আনার লক্ষ্যেই সরকার ব্যাংক রেজল্যুশন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে নতুন ঋণ সহায়তা নিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য আর্থিক সহায়তার বিষয়ও আলোচনায় উঠে আসে।

তবে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশেষ হটলাইন চালু সাত শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত
মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
স্বর্ণের দামে বড় পতন, কমলো ৫ হাজার ৪৮২ টাকা