• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন

ফেনী প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৯:২৩ এ.এম.
অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিক। ছবি: সংগৃহীত
অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিক। ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। রোববার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম (৪৫) স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মোস্তফার স্ত্রী। আহতরা হলেন- মোস্তফা (৫৫) ও তাদের মেয়ে মিথিলা মোস্তফা (১৮)। গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিক (২১) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার রাতে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন লাকি বেগম।

এ সময় বোন মিথিলা বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে মেয়েকে রক্ষা করতে গিয়ে আহত হন বাবা মোস্তফা। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে রাফিক পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
ছবি: সংগৃহীত
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আদালতের রায়েও থামছে না প্রবাসী পরিবারকে হয়রানি