• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার একাধিক মামলায় জামিন

আদালত প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০২:৪১ পি.এম.
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে। এছাড়া একটি মামলায় তাদের দুজনের জামিন বিষয়ে রুল জারি করেছেন আদালত।

তবে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের পৃথক জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ২১ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ সাত মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য দিন ধার্য করা হলেও তা পিছিয়ে যায়।

এর আগে, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আদালত সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান।

একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তাদের।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ চারজনের জামিন
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ছবি
টিআইবি ফেলোশিপ ২০২৬: আবেদনের শেষ সময় পেছাল