• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে ৩ মাদককারবারী গ্রেপ্তার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৯:০৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন কথিত মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার (১০ মে) রাতে উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের চায়না বাজার থেকে মোস্তফি বাজারগামী সড়কে টহলরত পুলিশের কয়েকজন যুবকের চলাফেরায় সন্দেহ হয়। পরে তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে ৩ জনের কাছ থেকেই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 

গ্রেফতারকৃতরা হলেন, ভিম শর্মা গ্রামের শামসুল আলমের ছেলে গোলাম রাব্বানী (৪০), রাজিব টেপা মধুপুর (কাউনিয়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন (৩৮) এবং চায়না বাজার এলাকার আবু বক্করের ছেলে শাহ আলম (৪২)। পরে তাদের রাজারহাট থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। 

সোমবার (১১ মে) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, “মাদকের বিরুদ্ধে রাজারহাট উপজেলাকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১