• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৯:২৩ পি.এম.
ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (১১ মে) মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি মমতাজ খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মওলানা মোঃ আলী আছগার। এতেয় বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হালিম মাযহার, ভাঙ্গুড়া পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফিজুল ইসলাম বাহার, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিদ্যুৎ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ গড়া ও নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভালো লেখাপড়ার বিকল্প কোন রাস্তা নেই, তোমার নিজ ও পরিবারের জন্য অবশ্যই তোমাকে মানুষের মত মানুষ হতে হবে, আর মানুষের মত মানুষ হতে গেলে তোমাকে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না,তাই তোমাকে ভালো লেখাপড়ার করে মেধাবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,তবই দেশ ও তোমার মঙ্গলময় জীবন গড়তে পারবে। 

বিশেষ অতিথি মোঃ আরিফুজ্জামান বলেন, মেধাবী হতে চাইলে প্রথমে অবশ্যই তোমাদের কে ভালো পড়ালেখা করতে হবে, ভালো পড়ালেখার ব্যতীত কেউও ভালো কিছু করতে পারে না।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম তার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য একটি মুল্যবান কথাই বলেন নিয়মিত স্কুলে আসতে হবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে ভালো পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারি ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

সভাপতি তার বক্তব্যে এই সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে আজকের মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কালিয়ায় ১৮০ পিস ইয়াবাসহ একজন আটক
কালিয়ায় ১৮০ পিস ইয়াবাসহ একজন আটক
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ