• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের সভা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৯:৫৭ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানবদেহে পুষ্টি নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক সমৃদ্ধ ধানের সসম্প্রসারণে শস্য ভেনু চেইনের অংশীজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

সোমবার (১১ মে) উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস পোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের উদ্যোগে ও বাংলাদেশ আরডিআরএস-এর আয়োজনে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্পের অংশীদারগণের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপত্বি করেন হরিপুর উপজেলা খাদ্য কর্মতা হাবিবুর রহমান। মানবদেহে জিংকের উপকারিতা, এর অভাবজনিত এবং ঘাটতি পুরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা ও জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং তাদের উৎপাদনের প্রযুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন, হারভেস্টপ্লাস বাংরাদেম প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, আরডিআরএস বাংলাদে এর টেকনিক্যাল ম্যানেজার রবিউল আলম, আব্দুল্লাহ আল বাকি, হরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়াল্ড ভিশনের কোঅডিনেটন রুমা পারভিন প্রমুখ। সভায় উপজেলার ধান-চাল ব্যবসায়ী, বীজ ব্যবসায়ী, মিলার ও কৃষক-কৃষাণী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আদালতের রায়েও থামছে না প্রবাসী পরিবারকে হয়রানি
ছবি: সংগৃহীত
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক