• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বৃষ্টির পর ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুদূষণে শীর্ষে ইন্দোনেশিয়া ১৪ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে তুরস্কের দারুণ প্রত্যাবর্তন, ১৬ মিনিটেই ১-১ ড্র করেই ব্রাজিলের বিপক্ষে জাপান, গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬ ঐতিহাসিক গ্রেট হলে আজ শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস দেশে ৮২ লাখ মাদকাসক্ত, ঢাকায় ঝুলছে ৮০ হাজার মামলা রাজধানীতে আশুরার প্রথম প্রহরে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম বিশ্বকাপে ইংল্যান্ড ও পর্তুগালকে এগিয়ে রাখলেন মরিনিয়ো

রাজৈরের বিভিন্ন দোকানে অভিযান

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১১ মে ২০২৬, ১০:৩৫ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাদারীপুর জেলার রাজৈরের টেকেরহাট ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সঠিক সময় আদায় না করার কারণে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।

রোববার বিকেলে টেকেরহাটের বিভিন্ন দোকানের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিভিন্ন দোকানদারকে নগদ ১০০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার মূল কারণ হচ্ছে নিয়মিত ট্রেড লাইসেন্স নবায়ন না করা এবং হোল্ডিং ট্যাক্স নিয়মিত পরিশোধ না করা।

এরআগে রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন দোকানে দোকানে নোটিশ প্রদান করা হয়েছিল কিন্তু নোটিশ অবজ্ঞা করে যে সকল দোকানদার হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স নবায়ন করেনি শুধুমাত্র ওই সকল দোকানদারদের নগদ অর্থ জরিমানা করা হয়।

রাজৈর পৌরসভা কর্মকর্তারা জানান, এ অভিযান চলমান থাকবে-যতদিন পর্যন্ত শতভাগ ট্রেড লাইসেন্স নবায়ন এবং হোল্ডিং ট্যাক্স প্রদান করা না হবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোঃ নাহিদ নিয়াজ শিশির, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস।এছাড়াও সঙ্গে ছিলেন রাজৈর পৌরসভা কর আদায় কারি এনামুল হক খান, এবং ট্রেড লাইসেন্স কর্মকর্তা রাকিব, এছাড়াও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আদালতের রায়েও থামছে না প্রবাসী পরিবারকে হয়রানি
ছবি: সংগৃহীত
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক