• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদে বিক্রির জন্য আনা জুতা পুড়ল আগুনে

সাভার প্রতিনিধি    ১২ মে ২০২৬, ০৫:২৭ এ.এম.
ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে জুতার দোকানে আগুন লেগেছে। এতে ঈদের বাজারে বিক্রির জন্য আনা প্রচুর জুতা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১১ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় একটি দোকানে এ আগুন লাগে। আগুনে আরো কয়েকটি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাভার ও জিরানির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তবে পাশের অন্ধ মার্কেটসহ কোনো দোকানের ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রচুর ধোঁয়া দেখতে পাই। প্রায় ৩০ মিনিট চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। এখানে পাঁচটা ইউনিট কাজ করে। সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, ঈদের আগে প্রচুর জুতা আনা হয়েছিল। আগুনে সেগুলো পুড়ে গেছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ