• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়, বাংলাদেশকে মাশরাফীর অভিনন্দন

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৩ মে ২০২৬, ০২:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে ১০৪ রানের জয়ে টানা তৃতীয়বারের মতো পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একই সঙ্গে এই জয় দিয়েই আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা।

পাকিস্তানের বিপক্ষে এমন দাপুটে জয়ের পর ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের পোস্টে বাংলাদেশের লড়াকু মানসিকতা, পরিকল্পনা ও আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করেন তিনি।

মাশরাফী লিখেছেন, ‘পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে জয়ের পর এবার দেশের মাঠে দারুণ জয়। পাঁচ দিন ধরে লড়াই করে পেশাদারিত্ব, পরিকল্পনা, আগ্রাসন ও সাহস ধরে রেখে যেভাবে জয়টা এসেছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এগিয়ে চলার বিজ্ঞাপন হয়ে থাকবে এই জয়… অভিনন্দন ও ভালোবাসা, বাংলাদেশ!’

গত বছর পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে হারাল বাংলাদেশ। সব মিলিয়ে টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়, যা দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।

মিরপুর টেস্টে বাংলাদেশ দেখিয়েছে ধৈর্য, পরিকল্পনা আর আক্রমণাত্মক মানসিকতার দুর্দান্ত সমন্বয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়ে পাকিস্তানকে চাপে রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত পঞ্চম দিনে ১০৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক