• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১১ মে ২০২৬, ১১:২২ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে প্রথম নাম লিখিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। সোমবার (১১ মে) দলের কোচ সার্জেই বারবারেজ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য ২৬ জনের নাম ঘোষণা করেছেন।

১৫ জুন ফ্রান্সের সঙ্গে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বসনিয়া। গ্রুপে আরো আছে  দক্ষিণ কোরিয়া এবং কোস্টারিকা।

একনজরে বসোনিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: নিকোলা ভাসিল (সেন্ট পাউলি), মার্টিন জ্লোমিসলিচ (এইচএনকে রিয়েকা), ওসমান হাদজিকিচ (স্লাভেন বেলু্পো)।

ডিফেন্ডার: সেয়াদ কোলাসিনাচ (আতালান্তা), আমার দেদিচ (বেনফিকা), নিহাদ মুজাকিচ (গাজিয়ানটেপ), নিকোলা কাটিচ (শালকে ০৪), তারিক মুহারোমোভিচ (সাসুওলো), স্তেপান রাদেলিচ (রিয়েকা), ডেনিস হাদজিকাদুনিচ (সাম্পদোরিয়া), নিদাল চেলিক (লেন্স)।

মিড ফিল্ডার: আমির হাদজিয়াহমেতোভিচ (হাল সিটি), ইভান সুনিচ (পাফোস), ইভান বেসিক (আস্তানা), জেনিস বার্নিচ (কার্লসরুহে), এরমিন মাহমিচ (স্লোভান লিবেরেচ), বেঞ্জামিন তাহিরোভিচ (ব্রন্ডবি), আমার মেমিচ (ভিক্টোরিয়া প্লাজেন), আরমিন গিগোভিক (ইয়াং বয়েজ)।

স্ট্রাইকার: কেরিম আলাইবেগোভিক (রেড বুল সালজবার্গ), এসমির বাজরাকতারেভিচ (পিএসভি), এরমেদিন ডেমিরোভিচ (ভিএফবি স্টুটগার্ট), জোভো লুকিচ (ইউনিভার্সিটিয়া ক্লুজ), সামেদ বাজদার (জাগিয়েলোনিয়া বিয়ালিস্টক), হারিস তাবাকোভিক (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), এডিন জেকো (শালকে ০৪)।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অপটার নতুন ভবিষ্যদ্বাণী শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দল
ফিফা বিশ্বকাপ ২০২৬ জর্ডানের বিপক্ষে অনিশ্চিত মেসি-এমিলিয়ানো
ব্রাজিলের দাপুটে জয়ে টিএসসিতে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
ব্রাজিলের দাপুটে জয়ে টিএসসিতে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস