• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩৪ দিনের নবজাতককে ভুলে দেওয়া হলো জলাতঙ্কের টিকা

টাঙ্গাইল প্রতিনিধি    ১৩ মে ২০২৬, ০৬:০১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৩৪ দিন বয়সী এক নবজাতককে নিয়মিত শিশু টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্ক প্রতিরোধী (র্যাবিস) ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনায় শিশুটির পরিবার চরম উদ্বেগে রয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী শিশুটিকে নিয়মিত টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। টিকা দেওয়ার দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম ওই সময় উপস্থিত না থাকায় প্রক্রিয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে থাকা আরেক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনা হয় টিকা প্রয়োগের জন্য।

অভিযোগ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত ওই স্বাস্থ্য পরিদর্শক ভুল করে নবজাতককে দুই ডোজ র্যাবিস ভ্যাকসিন প্রদান করেন। টিকা দেওয়ার পরই বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে পরিবার প্রতিবাদ জানায়। তবে পরিবারের অভিযোগ, ঘটনার পর সংশ্লিষ্টদের আচরণ ছিল অসহযোগিতামূলক ও রূঢ়, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

পরে ভুলের বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম। তিনি অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে নিয়মিত দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম ঘটনার পর হাসপাতাল এলাকা ত্যাগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্কতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, “ব্যবহৃত ভ্যাকসিনের কারণে শিশুটির বড় ধরনের কোনো স্বাস্থ্যঝুঁকি হওয়ার কথা নয়। আমরা শিশুটির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পর্যবেক্ষণে রেখেছি।”

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার