• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুন্সীগঞ্জে ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৭:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১১০ পিস ইয়াবাসহ হাসান খান (৮৪) নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং সৈয়দপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।

পুলিশ জানায়, নিজ বাড়ি সৈয়দপুরে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য হাসান খানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।

তিনি আরও জানান, আটক হাসান খানের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু
গভীর রাতে ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
গভীর রাতে ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
লিচু খাওয়ায় প্রতিবাদ করায় বাগান মালিককে পিটিয়ে হত্যা
লিচু খাওয়ায় প্রতিবাদ করায় বাগান মালিককে পিটিয়ে হত্যা