• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ১০:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বুধবার (১৩ মে) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের নাম খাদেমুল ইসলাম (২৮)। সে  উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গতরাতে খাদেমুলসহ কয়েকজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫ এর উপপিলার ৮ এলাকার সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় তাদের লক্ষ্য করে কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে গুলি ছোড়ে বিএসএফ। এতে শরীরের একাধিক জায়গায় গুলিবিদ্ধ হন খাদেমুল।

পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে রাতেই মারা যায় খাদেমুল। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে কাজ চলছে, এ বিষয়ে শিগগিরই জানানো হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু
গভীর রাতে ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
গভীর রাতে ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
লিচু খাওয়ায় প্রতিবাদ করায় বাগান মালিককে পিটিয়ে হত্যা
লিচু খাওয়ায় প্রতিবাদ করায় বাগান মালিককে পিটিয়ে হত্যা