সন্ত্রাসীদের গুলি চোখে, চিকিৎসাধীন শিশু রেশমীর মৃত্যু

চট্টগ্রামের রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটি গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল এবং সকালেই তার মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের গুলিতে রাজু নামের এক যুবক নিহত হন। ওই ঘটনায় রেশমীও গুলিবিদ্ধ হয়।
জানা গেছে, বাসা থেকে পান কিনতে বের হলে শিশুটির বাম চোখে গুলি লাগে। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিওডি বাংলা/আ







