• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ব্রাহ্মণবাড়িয়ায় উপবন এক্সপ্রেসে মিলল ১০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৪ মে ২০২৬, ০৩:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনের “চ” বগিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ সুপার জান্নাত আফরোজের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শাহলাম মিয়া। এসময় এএসআই কাউসারসহ সফরসঙ্গী ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযানকালে ট্রেনের একটি বগিতে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮