• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জুন ২০২৬, ০৭:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, টঙ্গীবাড়ী এলাকা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে চালকের অসাবধানতা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মমতাজ বেগম (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় আরও আটজন যাত্রী আহত হয়েছেন। আহতদের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত