• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৬ জুন ২০২৬, ০২:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

ক্যাম্পেইনে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

এ সময় ইউএনও বিধান কান্তি হালদার গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে মগ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। 

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম আনু , উপজেলা সমন্বয়কারী মাসুদ করিম সহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে জনগণ কম খরচে এবং সহজে ন্যায়বিচার পেতে পারে।

অনুষ্ঠান শেষে গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত