• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৬ জুন ২০২৬, ১০:৪৪ এ.এম.
কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে আলহাজ সিরাজুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম (সিরাজ) দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মাঠপর্যায়ে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম পরিদর্শন করেছেন।

সোমবার (১৫ জুন) দিনব্যাপী তিনি আখাউড়া উপজেলার ধরখার এবং কসবা উপজেলার বিনাউটি, মূলগ্রাম, বাদৈর ও খাড়েরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি জনসেবার বর্তমান অবস্থা, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জনপ্রতিনিধিরা তাদের এলাকার অবকাঠামোগত সীমাবদ্ধতা, সেবাদানের প্রতিবন্ধকতা এবং বিভিন্ন উন্নয়ন চাহিদার বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের কার্যক্রম একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তবে সাধারণ মানুষের পাশাপাশি অনেক জনপ্রতিনিধিও জেলা পরিষদের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে পারস্পরিক সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ সময় তিনি জেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন। প্রশাসক জানান, অতীতে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে ৫০ হাজার থেকে শুরু করে এক লাখ কিংবা দেড় লাখ টাকা পর্যন্ত অর্থ লেনদেনের অভিযোগ শোনা গেছে।

এসব অনিয়ম স্থানীয় সরকার ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।সিরাজুল ইসলাম বলেন, “স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হলে জনগণ প্রকৃত উপকার পাবে।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে, সে লক্ষ্যেই কাজ করা হবে।প্রতিটি ইউনিয়নে মতবিনিময় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।স্থানীয় জনপ্রতিনিধিরা জেলা পরিষদ প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।  

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা