ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমানা বেগম কমলা (৩৮) নামের এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই নারী ইউপি সদস্য উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের মুকুল হোসেন চকলেট এর স্ত্রী। তিনি ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।
সোমবার (১৫ জুন) দুপুরে ওই নারী ইউপি সদস্য নিজ ঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে তার হাতের আঙ্গুল সুইচ বোর্ডে আটকে যায় বলে জানান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আমি জরুরি কাজে কুড়িগ্রামে আছি। বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি।
ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/জা







