• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার

গফরগাঁও প্রতিনিধি    ১৬ জুন ২০২৬, ০৯:১৪ এ.এম.
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সোমবার (১৫ জুন) দুপুরের দিকে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকার একটি বহুতল ভবনের ছাদের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণ আন্দারিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। চাকরির সুবাদে প্রায় দুই বছর ধরে গফরগাঁও পৌর শহরের ওই ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালেও শরিফুল কর্মস্থলে যাননি। বেলা বাড়লেও তার কোনো খোঁজ না পাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করে। পরে বাড়ির মালিক মজিবর রহমান শরিফুলের কক্ষে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান।

অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি সন্দেহ করেন। পরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন শরিফুল। এ দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন, ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশকে বিষয়টি জানান।খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নেওয়া হয়।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শরিফুলের মৃত্যুর পেছনে ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিতভাবে কিছু বলতে হলে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভিওডি বাংলা/জা

গফরগাঁও থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা