{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সমাজসেবায় নতুন সংযোজন আন-তুম ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৫:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সামাজিক সেবামূলক সংগঠন আন-তুম ফাউন্ডেশন–এর রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) আন-তুম ফাউন্ডেশনের সদস্যরা একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার কাছে সম্মাননা স্মারক, গঠনতন্ত্র এবং রেজিস্ট্রেশন গেজেট পেপার হস্তান্তর করেন।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত আন-তুম ফাউন্ডেশন স্বাস্থ্য, শিক্ষা, মানবতার উন্নয়ন, পথশিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং অসহায় নারীদের ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির মূল লক্ষ্য নারী ও শিশুদের সুরক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিশু ও নারী পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ নিরুৎসাহিতকরণ, নিরাপদ পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ প্রদান তাদের অন্যতম অঙ্গীকার। পাশাপাশি অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা এবং আর্সেনিকমুক্ত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিয়েও কাজ করছে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আ ন ম সাইফুল ইসলাম, চেয়ারম্যান মিনহাজ প্রধান, সেক্রেটারি জেনারেল ফরহাদ প্রধান, সহকারী উপদেষ্টা আব্দুল হক, দপ্তর সম্পাদক মো. সেলিম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য আজম জামাল, মো. লিটন মির্জা, মো. মুকুল মিয়া এবং মো. কামরুজ্জামান।

ভিওডি বাংলা/খতিব/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি ক্যালেন্ডারে এক বছর, স্বজনদের মনে যেন গতকাল
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি: যে দুপুরে থেমে গিয়েছিল অসংখ্য ক্ষুদে স্বপ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের যে গুম নিয়ে কথা বলছে এইচআরডব্লিউ