• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, ইরানের দিকে নেওয়ার দাবি

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৪ মে ২০২৬, ০৭:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে সামুদ্রিক নিরাপত্তা উদ্বেগ। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে সামুদ্রিক নিরাপত্তা উদ্বেগ। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে একটি জাহাজ জব্দের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের একদল ব্যক্তি জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার ১৪ (মে) প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, জাহাজটি আমিরাতের ফুজাইরাহ উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে নোঙর করা ছিল। এ সময় হঠাৎ করেই কিছু ব্যক্তি জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ গ্রহণ করে। পরে জাহাজটির গতিপথ পরিবর্তন করে ইরানের দিকে অগ্রসর হতে দেখা যায়।

তবে এখন পর্যন্ত জাহাজটির নাম, মালিকানার তথ্য কিংবা কতজন নাবিক সেখানে ছিলেন-এসব বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। কারা জাহাজটি দখলে নিয়েছে, সে বিষয়েও নিশ্চিত তথ্য দেয়নি ইউকেএমটিও। অন্যদিকে, ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর আশপাশের নৌযানগুলোকে সতর্ক থাকতে বলেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থাটি। একই সঙ্গে সন্দেহজনক যেকোনো কার্যকলাপ দ্রুত জানাতে জাহাজগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে একই দিনে ওমান উপকূলের কাছেও আরেকটি বড় সামুদ্রিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমানের উদ্ধারকারী দল। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে নিরাপত্তা ঝুঁকি বেড়েই চলেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে কড়া অবস্থান নেয়। এরপর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এপি

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত