• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মে ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ভারতের নয়াদিল্লিতে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আর এ সফরে আরাঘচির ব্যবহৃত বিমানে লেখা ছিল বিশেষ বার্তা। 

তিন দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি এই সফরে এসেছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির পর এটি তেহরান থেকে কোনো উচ্চপর্যায়ের কূটনীতিকের প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

সফরের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি ছিল তার ব্যবহৃত বিশেষ নামকরণ করা উড়োজাহাজ। বিমানটির নাম রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’। ইরানের মিনাব শহরের একটি স্কুলে সংঘটিত এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জন কন্যাশিশুর স্মৃতিকে স্মরণ করতেই এই প্রতীকী নাম ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এই নামকরণকে মানবিক বার্তা ও স্মরণবেদনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। 

ভারতে পৌঁছে আরাঘচিকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তর প্রদেশে তীব্র ঝড়-বৃষ্টিতে ৮৯ জনের মৃত্যু
উত্তর প্রদেশে তীব্র ঝড়-বৃষ্টিতে ৮৯ জনের মৃত্যু
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে
ট্রাম্পকে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২