• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উত্তর প্রদেশে তীব্র ঝড়-বৃষ্টিতে ৮৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ১১:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে ৮৯ জন নিহত হয়েছেন। বুধবার প্রাণহানির এ ঘটনা ঘটে। সরকারি সূত্র জানায়, ভাদোহিতে অন্তত ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বুদাউনে ৫ জন, চন্দৌলিতে ২ জন এবং সোনভদ্র জেলায় ১ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যটির ভাদোহি, ফতেহপুর ও বুদাউনসহ পাঁচটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অসময়ের বৃষ্টি, বজ্রঝড় এবং বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ভাদোহির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার মৌর্য বলেছেন, বিভিন্ন এলাকা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

তিনি বলেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় পুনরুদ্ধার ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মৌর্য বলেন, মহকুমা ম্যাজিস্ট্রেট, তহসিলদার, অন্যান্য জেলা কর্মকর্তা ও পুলিশ জেলার তিনটি তহসিল জুড়েই পরিদর্শন ও ত্রাণকার্য পরিচালনা করছেন।

ভাদোহি পুলিশ জানিয়েছে, জেলায় ধূলিঝড়ের কারণে পৃথক ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ফতেহপুরে ঝড়জনিত ঘটনায় নয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠি বলেন, খাগা তহসিলে পাঁচজন মহিলাসহ আটজন নিহত হয়েছেন, সদর তহসিলে বাড়ির দেয়াল ধসে একজন মহিলা নিহত হয়েছেন। ঝড়জনিত ঘটনায় মোট নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং ১৬ জন আহত হয়েছেন।

বুদাউনে তীব্র ধূলিঝড় ও বৃষ্টির কারণে আলাদা আলাদা ঘটনায় দুই নাবালিকা সহ পাঁচজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিসোলি থানার অন্তর্গত সিদ্ধপুর কাইথোলি গ্রামে ঝড়ের সময় একটি কুঁড়েঘরের মাটির দেয়াল ধসে পড়ে দুই বালিকার মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ছিল প্রয়াগরাজ, যেখানে ২১ জন প্রাণ হারান। সন্ত রবিদাস নগরে ১৪ জন, ফতেহপুরে ১১ জন এবং মির্জাপুরে ১০ জনের মৃত্যু হয়। ঝড়ে গাছ উপড়ে যাওয়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং দেয়াল ধসে পড়ার কারণে উন্নাও, বাদাউন, বেরেলি এবং প্রতাপগড়সহ আরও বেশ কয়েকটি জেলাতেও হতাহতের খবর পাওয়া গেছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে স্লিপার বাসে ধর্ষণ, গ্রেপ্তার ২
দিল্লিতে স্লিপার বাসে ধর্ষণ, গ্রেপ্তার ২
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে
ট্রাম্পকে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২