• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০২:৫২ পি.এম.
কড়াইল বস্তিতে আয়োজিত ফ্রি হার্ট ক্যাম্প পরিদর্শন ও রোগীদের সঙ্গে কথা বলেন ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আনসার ক্যাম্প মাঠে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়।

শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের -এর জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন  ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (ড্যাব) এ ক্যাম্পের আয়োজন করে। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ক্যাম্প পরিদর্শনের সময় ডা. জুবাইদা রহমান কয়েকজন রোগীর খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম-সহ দলীয় ও চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

পরে তিনি ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন(জেডআরএফ) কার্যালয়ে যান। সেখানে নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উত্তীর্ণ হবে: স্বাস্থ্যমন্ত্রী
সব ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উত্তীর্ণ হবে: স্বাস্থ্যমন্ত্রী
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব
হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব