• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পর্তুগালে ট্রেনের ধাক্কায় বাংলাদেশি নিহত

   ১৫ মে ২০২৬, ০১:৫০ পি.এম.
ছবি : সংগৃহীত

পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রাম প্রসাদ টাঙ্গাইল জেলার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। 

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গাড়িটিতে পাঁচ বাংলাদেশি নাগরিক ছিলেন। রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত চারজনকে দ্রুত উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতলে ভর্তি করা হয়। তাদের কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় গাড়িটি ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে স্বাভাবিক হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে আজ
বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে আজ
মালয়েশিয়ায় দুই বাংলাদেশি মানবপাচারকারীসহ আটক ১১
মালয়েশিয়ায় দুই বাংলাদেশি মানবপাচারকারীসহ আটক ১১
ইসরায়েলের হামলায় নিহত দিপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে
ইসরায়েলের হামলায় নিহত দিপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে