• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার রথীন্দ্র বোস

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৫:৩৯ পি.এম.
স্পিকার নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান রথীন্দ্র বোস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮তম অধিবেশনের স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস।

শুক্রবার (১৫ মে) বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথীন্দ্র বোসের নাম স্পিকার পদে প্রস্তাব করেন। পরে প্রোটেম স্পিকার তাপস রায় তাকে নির্বাচিত ঘোষণা করেন। বিজেপির ২০৭ জন বিধায়ক তার পক্ষে সমর্থন জানান।

এর আগে বৃহস্পতিবার বিজেপি আনুষ্ঠানিকভাবে রথীন্দ্র বোসকে স্পিকার পদে দলীয় প্রার্থী ঘোষণা করে। অন্যদিকে বিরোধী দল তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৯৪ সদস্যের পরিষদে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তার স্পিকার হওয়া অনেকটাই নিশ্চিত ছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় রেখেই দলটি এ সিদ্ধান্ত নিয়েছে। অঞ্চলটি গত কয়েক বছরে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।

রথীন্দ্র বোস পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং উত্তরবঙ্গের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

স্পিকার নির্বাচিত হওয়ার পর বিধানসভায় তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন দলের নেতারা। এ সময় নির্বাচনের পর সহিংসতার বিষয়টিও আলোচনায় আসে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতের সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি ভারতের
আমিরাতের সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি ভারতের
চীন সফরে কী পেলেন ট্রাম্প?
চীন সফরে কী পেলেন ট্রাম্প?
রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার
রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার