• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ১৫ মে ২০২৬, ০৫:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ডুয়েটে ভিসি নিয়োগের প্রতিবাদে প্রধান ফটকে ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ডুয়েটে ভিসি নিয়োগের প্রতিবাদে প্রধান ফটকে ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ নবনিযুক্ত উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন ভিসিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শিক্ষার্থীরা প্রধান ফটকে ব্যানার টানিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি অবশ্যই ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক হতে হবে। তারা বলেন, বহিরাগত কেউ দায়িত্ব পেলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও একাডেমিক পরিবেশে সমন্বয়হীনতা তৈরি হতে পারে।

আন্দোলনকারীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এর প্রশাসনিক কাঠামো, গবেষণা কার্যক্রম এবং একাডেমিক পরিবেশ সম্পর্কে ভেতরের শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষক থেকেই ভিসি নিয়োগ দেওয়া উচিত বলে তারা মনে করেন।

‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’, ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’।

তাদের অভিযোগ, বহিরাগত কেউ ভিসি হলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, গবেষণা অগ্রাধিকার এবং নীতি বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।

দাবি আদায়ের অংশ হিসেবে শিক্ষার্থীরা ডুয়েট সংলগ্ন ঢাকা–শিমুলতলী সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে। পরে বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আন্দোলনের কারণে সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার রাতেও একই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন বলে জানা গেছে।

সরকার সম্প্রতি দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে। এর মধ্যে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে