৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

ঢাকার ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই উপকেন্দ্রের ১-এ ও ২-বি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই উপকেন্দ্রের পৌরসভাসহ কয়েকটি এলাকার ফিডার শাটডাউনে থাকবে। এর ফলে ১ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকা ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ ১ নম্বর ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ২ নম্বর ফিডারের আওতাভুক্ত ধামরাই বাজার, ধামরাই উপজেলা, পৌরসভা, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া, পশ্চিম কায়েতপাড়াসহ ২ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কর্তৃপক্ষ।
ভিওডি বাংলা/এফএ







