• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাগল খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ মে ২০২৬, ০৯:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে খণ্ডিত মরদেহ উদ্ধারের এক সপ্তাহের ব্যবধানে এবার দেহবিহীন একটি মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) ঐ উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন টিলার খাদ থেকে খুলিটি উদ্ধার করা হয়।

এর আগে, গত ৯ মে একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার আরেকটি টিলা থেকে অজ্ঞাতনামা এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঐ সময় মরদেহের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

একই এলাকায় প্রায় এক কিলোমিটার দূরত্বে দুটি টিলায় ধারাবাহিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া খুলিটি আগের মরদেহের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার শুক্রবার দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বুঝতে পারেন। পরে আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে স্থানীয় দোকানদার আজমকে বিষয়টি জানান তিনি। তাঁর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘দেহবিহীন একটি মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন আগে একই এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

গত ৯ মে ঐ ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। বনমোরগ শিকারে গিয়ে কয়েকজন শিশু মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় জোয়ারে ভেসে এলো মানুষের কাটা হাত-পা!
পদ্মায় জোয়ারে ভেসে এলো মানুষের কাটা হাত-পা!
নৃত্যশিল্পী হওয়ায় সুবর্ণার লাশ দাফনে আপত্তি
নৃত্যশিল্পী হওয়ায় সুবর্ণার লাশ দাফনে আপত্তি
মোটরসাইকেল চাপা দিয়ে পালালো ট্রাকচালক, নিহত ২
মোটরসাইকেল চাপা দিয়ে পালালো ট্রাকচালক, নিহত ২