• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদ বাজারে অপো এ৬কের নতুন ভ্যারিয়েন্ট

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ মে ২০২৬, ০৯:৫৫ এ.এম.
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড OPPO। জনপ্রিয় অপো এ৬কের নতুন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের বাড়তি স্টোরেজ ও উন্নত পারফরম্যান্সের চাহিদা বিবেচনায় রেখেই নতুন সংস্করণটি আনা হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে অপো এ৬কের প্রথম ভ্যারিয়েন্ট বাজারে আসে এবং প্রযুক্তিপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।

নতুন ভ্যারিয়েন্টে থাকছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা কম আলোসহ বিভিন্ন পরিবেশে পরিষ্কার ও প্রাণবন্ত ছবি তুলতে সহায়তা করবে। এছাড়া এতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম, যা দৈনন্দিন ব্যবহার, অনলাইন স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে।

ফোনটির অন্যতম আকর্ষণ ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি। দীর্ঘ সময় চার্জ ব্যাকআপ দেওয়ার পাশাপাশি এতে রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা ব্যবহারকারীদের আরও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

স্মার্টফোনটিতে আধুনিক এআই প্রযুক্তিও যুক্ত করেছে অপো। এর মধ্যে রয়েছে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন, জেমিনি ইন্টিগ্রেশন এবং ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি। প্রতিষ্ঠানটির দাবি, এসব ফিচার দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করবে।

ঈদ উপলক্ষে বিশেষ অফারের অংশ হিসেবে নতুন এই ভ্যারিয়েন্ট কিনলে ক্রেতারা পাবেন ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। দেশের বিভিন্ন অপো অনুমোদিত ব্র্যান্ড স্টোর ও রিটেইল আউটলেটে এটি পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক চার্জেই স্কুটার চলবে সর্বোচ্চ ১৭৫ কিমি
এক চার্জেই স্কুটার চলবে সর্বোচ্চ ১৭৫ কিমি
৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির শক্তিশালী স্মার্টফোন আনছে রিয়েলমি
৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির শক্তিশালী স্মার্টফোন আনছে রিয়েলমি
এক লাখ কোটি ছাড়াল স্যামসাংয়ের বাজারমূল্য
এক লাখ কোটি ছাড়াল স্যামসাংয়ের বাজারমূল্য