• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী ইশতেহার অনুযায়ী পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ইসরায়েলে ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৯ হামলা ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে তুমুল সংঘর্ষ, আহত ২০ চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: সেতুমন্ত্রী দেশীয় টেলিকম শিল্পে নীতিগত সহায়তা চান ইশরাক হোসেন আদালতে যাননি আমির হামজা, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ

ডিএসসিসি প্রশাসক

ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে ইন্টেরিম

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৪:০৯ পি.এম.
প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় বক্তব্য দেন আবদুস সালাম । ছবি : ভিওডি বাংলা

পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি কথা বলেছেন, তাদের মধ্যেই একজন ছিলেন ইন্টেরিয়ম গভমেন্টের উপদেষ্টা। কিন্তু বাস্তবে তারা পরিবেশেরই “১২টা বাজিয়ে গেছেন”। আমার ঢাকা শহরকে এই ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আয়োজিত “সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন” শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে ট্রাফিক জট, হকার সংকট, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

আবদুস সালাম বলেন, পরিবেশ ও নগর ব্যবস্থাপনা নিয়ে শুধু বক্তব্য দিলেই হবে না, কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

তিনি বলেন, বলাটা সহজ, কিন্তু কার্যকর করাটা অনেক কঠিন। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কঠিনকে সহজভাবে নিয়ে কাজ করেন এবং ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কাজ না করলে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটে পড়বে। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বায়ুদূষণ ও শব্দদূষণ প্রসঙ্গে তিনি বলেন, এসব সমস্যা শুধু সিটি করপোরেশনের কারণে সৃষ্টি হয়নি। নাগরিকদের অসচেতন আচরণও এর জন্য দায়ী। তিনি বলেন, আমরা যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতাম, তাহলে অনেক সমস্যাই কমিয়ে আনা সম্ভব হতো।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইতোমধ্যে ১৫ দিনব্যাপী জরিপ কার্যক্রম শুরু করেছে জানিয়ে তিনি বলেন, কোথায় কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে বা জন্ম নেওয়ার আশঙ্কা রয়েছে, তা চিহ্নিত করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে ভাঙা টেলিভিশনের কভার ও ভাঙা পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নিজেদের বাড়িতে মশার ফ্যাক্টরি তৈরি করে পরে সিটি করপোরেশনকে দোষ দিলে হবে না।

তিনি বলেন, জনগণ সচেতন হলে দুই বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব। তবে জনগণ সচেতন না হলে ২৫ বছরেও পরিবর্তন সম্ভব নয়।

রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়ে মো. আবদুস সালাম বলেন, সমন্বয়ের অভাবে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইন একসঙ্গে আন্ডারগ্রাউন্ডে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি পুরো ঢাকা শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ঢাকার খাল ও জলপথ নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনে বড় সংকট তৈরি হয়েছে। অন্তত ১৫ থেকে ২০টি আউটলেটের মাধ্যমে পানি শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় যাওয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। ফলে নিউমার্কেটের মতো নিচু এলাকায় পানি জমে যাচ্ছে।

তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে পুরান ঢাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। যেখানে ১৫-২০ লাখ মানুষের বসবাসের কথা, সেখানে এখন কোটি মানুষ বসবাস করছে। এতে হকার ও যানজট সমস্যা আরও প্রকট হয়েছে।

ভূমিদস্যুদের দখলে নদী, খাল ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, নদীপথ ও রেলপথ উন্নত করা গেলে সড়কের ওপর চাপ অনেক কমানো সম্ভব হতো এবং পরিবেশও রক্ষা পেত।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে জানিয়ে আবদুস সালাম বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাসা থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে তিনি বলেন, একদিনে রাজধানীতে লক্ষাধিক পশু কোরবানি হয়, যা বড় ধরনের ব্যবস্থাপনার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করবে সিটি করপোরেশন।

তিনি বলেন, ঢাকা শহরকে রক্ষা করতে হলে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের। জনগণ সচেতন না হলে শুধু সিটি করপোরেশন একা কিছু করতে পারবে না।

ডাস্টবিন ও সড়কবাতি চুরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য এলাকাভিত্তিক কমিটি গঠন করে নাগরিকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় শ্রমিক, সরঞ্জাম ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন।

শেষে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে আবর্জনাযুক্ত শহর হিসেবে ঢাকার নাম শুনতে আমাদের ভালো লাগে না। সবাই মিলে কাজ করলে ঢাকার পরিবর্তন সম্ভব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় সভায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর
গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর