• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী ইশতেহার অনুযায়ী পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ইসরায়েলে ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৯ হামলা ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে তুমুল সংঘর্ষ, আহত ২০ চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: সেতুমন্ত্রী দেশীয় টেলিকম শিল্পে নীতিগত সহায়তা চান ইশরাক হোসেন আদালতে যাননি আমির হামজা, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৪:১০ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি’র সঙ্গে রোববার (১৭ মে) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার David Pine এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী হাইকমিশনারের নেতৃত্বে নিউজিল্যান্ডের  প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য  বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। 

তিনি বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য বর্ধিত হারে আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি উল্লেখ করেন, এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দেশের সকল মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য তিনি নিউজিল্যান্ডের হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং তাদের জন্য আরও বেশি শিক্ষা ও গবেষণাবিষয়ক সুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন।

এ সময় নিউজিল্যান্ডের হাইকমিশনার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। পাশাপাশি তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের কথা উল্লেখ করে তাদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে  নিউজিল্যান্ডের কাউন্সিল (এগ্রিকালচার) Melanie  Phillips, অনারারি কাউন্সিল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর
গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর