• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চেলসির নতুন কোচ জাবি আলোনসো


প্রকাশ:  ১৮ মে ২০২৬, ০২:০৫ এ.এম.
শেয়ার করুন 0
চেলসির নতুন কোচ জাবি আলোনসো। ছবি: সংগৃহীত
চেলসির নতুন কোচ জাবি আলোনসো। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে হারের একদিন পরই নতুন কোচের নাম ঘোষণা করেছে চেলসি। ইংলিশ ক্লাবটির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্প্যানিশ সাবেক ফুটবলার জাবি আলোনসো।

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে শনিবার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হারে চেলসি। ম্যাচের একমাত্র গোলটি করেন সেমেনিও।

রোববার চেলসি জানায়, জাবি আলোনসোর সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন তিনি।

মালিকানা পরিবর্তনের পর চেলসির পঞ্চম স্থায়ী কোচ হচ্ছেন আলোনসো। এর আগে গ্রাহাম পটার, মাউরিসিও পচেত্তিনো, এন্টসো মারেস্কা ও লিয়াম রোস্যানিও দলটির দায়িত্ব পালন করেন।

গত মাসে রোস্যানিওকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফার্লেন।

খেলোয়াড়ি জীবনে ইংলিশ ফুটবলে দীর্ঘ সময় কাটিয়েছেন আলোনসো। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১০ ম্যাচ খেলেছেন তিনি। পরে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের জার্সিতেও খেলেন।

কোচ হিসেবে বায়ার লেভারকুজেনে সফল সময় কাটানোর পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন আলোনসো। তবে সেখানে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় গত জানুয়ারিতে তার সঙ্গে চুক্তি বাতিল করে স্প্যানিশ ক্লাবটি।

চেলসির দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪৪ বছর বয়সী এই কোচ। তিনি বলেন, “চেলসি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। এই ক্লাবের কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”

বর্তমানে কঠিন সময় পার করছে চেলসি। প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দলটি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসি-ডি মারিয়া
বিশ্বকাপ ফাইনাল ও মেসির অবসর নিয়ে মুখ খুললেন ডি মারিয়া
ছবি: সংগৃহিত
আর্জেন্টিনাকে বিদায় বললেন নিকোলাস ওটামেন্ডি
ফাইল ছবি
চোটে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড থেকেও ছিটকে গেলেন মুস্তাফিজ