• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৯ বছর আগের মাদক মামলায় চালকের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি    ১৮ মে ২০২৬, ০৩:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় প্রায় নয় বছর আগে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া এক গাড়িচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন। তবে রায়ের সময় দণ্ডিত মো. জাফর আদালতে উপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডিত জাফর রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার বাসিন্দা মো. হাশেমের ছেলে।

২০১৮ সালের ১২ মার্চ নগরের আকবর শাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় জাফরের ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

তদন্তে জানা যায়, জাফর তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে বিভিন্ন সময়ে চট্টগ্রামে মাদক পরিবহন করতেন। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলে বিচার কার্যক্রম শুরু হয়।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ কাদের ও নাছিমসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু
আজ কাদের ও নাছিমসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু
আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার
আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার
পাঁচ চীনা নাগরিক ফের রিমান্ডে, কারাগারে ৩
অনলাইন জুয়া পাঁচ চীনা নাগরিক ফের রিমান্ডে, কারাগারে ৩