• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

ভারতকে কড়া সতর্কবার্তা, পরমাণু হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ মে ২০২৬, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিতর্কিত মন্তব্যকে ঘিরে। পাকিস্তানকে ‘ভূগোলে টিকে থাকা না ইতিহাসে হারিয়ে যাওয়া’ এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিশেষ বিবৃতিতে ভারতের মন্তব্যকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন ও উন্মাদনাপূর্ণ’ বলে উল্লেখ করে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

আইএসপিআর জানিয়েছে, এ ধরনের উসকানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে আরেকটি বিধ্বংসী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব হবে সুদূরপ্রসারী ও বিপর্যয়কর।

এর আগে শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম উন্মোচন’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে— এমন প্রশ্ন করা হয় তাকে।

জবাবে তিনি বলেন, ‘পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে সীমান্ত তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিশ্বের ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।’

ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যের পর পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ভারতের নেতৃত্বের সংকীর্ণ ও উগ্র জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বারবার দক্ষিণ এশিয়াকে অপ্রয়োজনীয় যুদ্ধ ও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে।

পাকিস্তান আরও দাবি করে, স্বাধীনতার আট দশক পরও দিল্লির নীতিনির্ধারকেরা পাকিস্তানের রাষ্ট্রীয় অস্তিত্বের বাস্তবতা মেনে নিতে পারেনি এবং অতীত ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি।

বিবৃতিতে ইসলামাবাদ স্পষ্টভাবে জানায়, কোনো পারমাণবিক শক্তিধর সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার পাল্টা জবাবও হবে ব্যাপক ও সমপর্যায়ের।

পাকিস্তান সতর্ক করে আরও বলেছে, এ ধরনের সংঘাত কখনো একতরফা থাকবে না; বরং এর ধ্বংসযজ্ঞ দুই দেশ ছাড়াও গোটা দক্ষিণ এশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি ও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

সূত্র: আরব নিউজ/ভিওডি বাংলা/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের