টপ নিউজ
ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৬, ০৫:৫৮ পি.এম.

ছবি : সংগৃহীত
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নিজ দলের পক্ষে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ঢাকা উত্তরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করা হয়েছে।
দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সোমবার (১৮ মে) ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/বিন্দু







