• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নয়াপল্টনে মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ১১:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে এই জানাজা অনুষ্ঠিত হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিজানুর রহমান সিনহার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা পাটোয়ারী আব্দুস সাত্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল
কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল
এনসিপি ছাড়লেন আমিরুল, বললেন ‘প্রতিশ্রুতির প্রতিফলন নেই’
এনসিপি ছাড়লেন আমিরুল, বললেন ‘প্রতিশ্রুতির প্রতিফলন নেই’
মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী : জামায়াত আমির
মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী : জামায়াত আমির