• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্বম্ভরপুরে ৪২ বোতল মদসহ একজন গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি    ১৮ মে ২০২৬, ০৬:৪৪ পি.এম.
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ বোতল বিদেশি মদসহ রতন মিয়া (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।  রতন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।  

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।  রোববার (১৭ মে) রাতের এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‍্যাব জানায়, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে, লক্ষীরপাড় এলাকার একটি ইটের সোলিং রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন।  তবে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল।

আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে, হেফাজতে থাকা একটি খাকি রঙের কাগজের কার্টুন তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

রতন র‍্যাবকে জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।  তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার