• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৪

নড়াইল প্রতিনিধি    ১৮ মে ২০২৬, ০৭:০৩ পি.এম.
ছবি : সংগৃহীত

নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় ট্রলি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মঞ্জুরুল ইসলাম বাবু (২৭) নিহত হয়েছেন। এছাড়া ট্রলিতে থাকা ৪ শ্রমিক আহত হয়েছেন।  সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুর বাড়ি সাতক্ষীরা জেলা সদরে। তার পিতার নাম হাশেম আলী। 

এছাড়া আহতরা হলেন-নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সোমবার সকালে নড়াইল-ঢাকা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় দ্রুতগামী ট্রলি ও পিকআপের মুখোমুখি সংঘর্ঘ হয়। সংঘর্ষ দুটি গাড়টি দুমড়ে মুচকে রাস্তার পাশে চলে যায়।

এ সময় পিকআপের হেলপার বাবু ঘটনাস্থলেরই মারা যান। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী ওহিদুর রহমান জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দুটি ট্রলি দ্রুতগতিতে পাল্লা দিচ্ছিল। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আরেকটি ট্রলি পাস কেটে চলে যায়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, দুর্ঘটনায় ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার